ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা দেওয়াসহ ছয় দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সামনে ভাটিয়াপাড়া-মাইজকান্দি আঞ্চলিক সড়কে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক আল আমিন সাব্বির, কলেজ শাখার আহ্বায়ক মাহফুজ শিকদার, মেহেদী হাসান শাকিল, এহসান আবেদীন, সাকিব মুন্সী, রাফি রহমান, নাইমুর রহমান জায়েদ, অভিজিত কুমার শীল, রাতুল ইসলাম রাজুসহ প্রমুখ।

বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবিদে আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহাল।

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগ বিধি ও অংসগতিপূর্ণ গ্রেড সংশোধন করা।

মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা।

ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :