ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ‘খেলনা দেওয়ার’ কথা বলে শিশুকে ধর্ষণ

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটির খেলনা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশুর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুর বাবা শরিফুল মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আকাশ মোল্যা (১৮) একই গ্রামের তারু মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে ধনিয়া ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশি যুবক আকাশ মোল্যা মাটির খেলনা দেওয়ার কথা বলে পাশের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধনিয়া ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে এসে দেখে তার মেয়ে পেট ধরে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলে শিশু জানায়, প্রতিবেশি আকাশ তাকে মাটির খেলনা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আজ মঙ্গলবার শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় গিয়ে মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

কাশিয়ানীতে ‘খেলনা দেওয়ার’ কথা বলে শিশুকে ধর্ষণ

আপডেট টাইম : ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :