ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে কৃষককে কুপিয়ে জখম

ছবিঃ প্রতীকী।

জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষক ফিরোজ মিয়াকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই কৃষকের ছেলে রহমত আলী মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি তৈয়াব মোল্লার সাথে ফিরোজ মিয়ার বিরোধ চলছিল।

মঙ্গলবার ভোর রাতে ফিরোজ মিয়া শ্যালো মেশিন দিয়ে পাটক্ষেতে সেচ দিতে জমিতে যান। এ সময় পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষ তৈয়ব মোল্যা ও তার ছেলে আল আমিন এবং স্ত্রী, মেয়েসহ ৭-৮ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে জমিতে গিয়ে ফিরোজ মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে ফিরোজ মিয়ার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল
হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয় প্রধান অভিযুক্ত তৈয়াব মোল্লার সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফিরোজ মিয়ার সাথে আমাদের একটা জমি নিয়ে বিরোধ চলছে। তাই আমাদের বিরুদ্ধে শুধু শুধু মিথ্যা অভিযোগ করেছেন।’

কাশিয়ানী থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

কাশিয়ানীতে কৃষককে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :