ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর শিকদার (৩০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন
পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে নিহতের স্বজনরা ও খায়েরহাট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় ‘ফঁসি চাই, ফাঁসি চাই, ওবায়দুর শিকদারের খুনিদের ফাঁসি চাই।’ লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, রুমান শিকদার, এনামুল হক, ইফাজুল
মোল্যা, তৌহিদুর রহমান ও রহিমা বেগমসহ আরও অনেকে। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর ৬ মাস পার হলেও পুলিশ এখনও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি।

মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দিতে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারী দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মামলাটি ডিআইজি কার্যালয়ের মনিটরিং সেলের অধীনে রয়েছে। যা এখনও তদন্তাধীন।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে ওবায়দুর শিকদার পিকনিকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়।

নিখোঁজের দুই দিন পর একই উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের একটি রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই আমিনুর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে মে দিবসে শ্রমিক দলের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

error: Content is protected !!

কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :