ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে ইজিবাইকে বাসের ধাক্কা, প্রাণ গেল মামা-ভাগ্নের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের মোল্যাপাড়া এলাকার আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনা জেলার তেরখাদা উপজেলার মাসুদ মোল্যার ছেলে হোসাইন মোল্যা (৮)। হোসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে মধ্যকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম মজুমদার জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকে থাকা ৬ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে ইজিবাইকে বাসের ধাক্কা, প্রাণ গেল মামা-ভাগ্নের

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :