ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে অফিসের মধ্যেই কর্মকর্তার বসবাস!

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস তাঁর কার্যালয়ের একটি কক্ষ দখল করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। কক্ষটি ওই অফিসের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার জন্য বরাদ্দ বলে জানা গেছে। তবে কক্ষটি বিশ্রাম কক্ষ বলে দাবি ওই কর্মকর্তার। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ অফিসের কক্ষে নিয়মবহির্ভূত অবস্থান করছেন তিনি। কক্ষটি তার দখলে থাকায় অফিসে কক্ষ সংকট দেখা দিয়েছে।

প্রভাবশালী ওই কর্মকর্তার ভয়ে প্রতিবাদ করতে পারছেন না তার অধীনস্থ কর্মচারীরা।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় দুটি কক্ষ রয়েছে। এরমধ্যে একটি কক্ষ হচ্ছে হলরুম, অন্যটিতে সংসার পেতেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস। ওই কক্ষে রয়েছে খাট, চেয়ার- টেবিল, আলনা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র। সরকারি বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। ওখানেই করেন খাওয়া-দাওয়া ও রাতযাপন। অথচ প্রতি মাসে বেতনের সাথে পাচ্ছেন সরকারি বাড়ি ভাড়া।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাসের অনেক ক্ষমতা। তিনি তার ইচ্ছামতো অফিস পরিচালনা করেন। তিনি যোগদান করার পর থেকে অফিসে রামরাজত্ব কায়েম করেছেন। তিনি কারও কোন কথা কর্ণপাত করেন না। তিনি জোর করে অফিসের কক্ষটি দখল করে রেখেছেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে নানাভাবে হয়রানী করেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি কক্ষটিতে গেষ্ট রুম দাবি করে বলেন, ‘আমাদের অফিসে কোন নৈশপ্রহরী নেই। নৈশপ্রহরী রাখতেওতো টাকা লাগতো। আমি থাকি সমস্যা কোথায়। আপনি আমাকে এ বিষয় প্রশ্ন করতে পারেন না।’

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‘অফিস কক্ষ আবাসিকভাবে ব্যবহার করার সুযোগ নেই। কোয়ার্টার থাকলে সেখানে থাকতে পারবেন।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কাশিয়ানীতে অফিসের মধ্যেই কর্মকর্তার বসবাস!

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :