ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় তিন মটরসাইকেল আরোহী নিহত

মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার শিবগাতী হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। নিহতদের মধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউদ্দিন খান বলেন, এটি একটি সড়ক দুর্ঘটনা, আমরা এর বাইরে এখন পর্যন্ত অন্য কোন তথ্য পাইনি, নিহতরা তিনজনই বন্ধু এবং পোনা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের শিবগাতী হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। এবিষয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় তিন মটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :