ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিমপুরে শতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

মোঃ আরমান হোসেনঃ

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রায় ১০০ পরিবারের চলাচলের প্রধান রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এ লেখা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ইমরান খান (৫৩) পিতা মৃত ইউনুজ আলী, মাতা খুকি বেগম, কাশিমপুর থানাধীন ঐ এলাকার স্থায়ী বাসিন্দা, এ ঘটনায় কাশিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ইমরান খান উল্লেখ করেন, অভিযুক্ত মোঃ রমজান আলী (৫০) দীর্ঘদিন ধরে তাদের পরিবারের প্রতি শত্রুতা পোষণ করে আসছেন। শত্রুতামূলকভাবে তিনি স্থানীয় প্রায় শতাধিক পরিবারের ব্যবহৃত ৬ ফুট প্রশ্নের চলাচলের রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন।

গত ২৩ জুলাই ২০২৫ তারিখে, অভিযুক্ত ব্যক্তি ইট, বালু, রড এনে বাসায় ঘর নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রতিরোধ করতে এগিয়ে গেলে অভিযুক্ত রমজান আলী তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তাটি বন্ধ করে দেওয়ার কথা বলেন। প্রতিবাদ করায় তিনি হুমকি প্রদান করেন এবং আরও উশৃঙ্খল আচরণ করতে থাকেন।

এ বিষয়ে ঘর নির্মাণকারী রমজান আলী বলেন, আমি মানুষ চলাচলের জন্য দুই ফিট জায়গা বাকি রেখেই ঘরের নির্মাণ কাজ শুরু করেছি। এই ঘরটি আমার নতুন ঘর নয়, পুরাতন ঘর আমি মেরামত করার জন্য মিস্ত্রি এনে কাজ করাচ্ছি। এই রাস্তার দুই মাথায় চার ফিট করে জায়গা আছে মাঝখানে আমার জায়গাতে কেন আমি ৬ ফিট রাস্তা দেব। সবাই যদি ৬ ফিট করে রাস্তা ছাড়ে আমিও ছাড়বো। এটা আমার রেকডিও সম্পত্তি আমার রেকর্ডীয় জায়গা আমি ২ ফুট ছেড়ে দিয়েছি মানুষ চলাচলের জন্য আরো ২ ফুট জায়গা আমি কেন ছেড়ে ঘর করবো।

ইমরান খান বলেন, “এলাকার শতাধিক পরিবার এই রাস্তাটিই ব্যবহার করে প্রতিদিন স্কুল, কলেজ, মসজিদ, হাট-বাজারে যাতায়াত করে। এখন এই রাস্তাটি দখল হয়ে গেলে আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। এটা এক প্রকার সামাজিক অপরাধ ও অন্যায়।”যদি কোন মানুষ মারা যায় লাশের খাটিয়া নিয়ে বের হওয়ার মত রাস্তা নেই এই দিক দিয়ে।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা জানান, ইতিমধ্যে এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। ফলে বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কাশিমপুর থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”সরজমিনে গিয়ে কাশিমপুর থানার এসআই আরিফুল ইসলাম রমজান আলীকে কনস্ট্রাকশন এর কাজ করতে নিষেধ করে আসেন। সবকিছু সমাধান করে তারপরে কাজ করতে বলেন রমজান আলীকে।

এদিকে, এমন ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কাশিমপুরে শতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
মোঃ আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :