ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিমপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে নির্যাতন; থানায় অভিযোগ

আরমান হোসেনঃ

গাজীপুরের কাশিমপুরে পূর্বশত্রুতার জেরে এক গৃহবধূকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী মোসাঃ জাহানারা বেগম (৫০) গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি কাজে বাড়ি থেকে বের হন। বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশের সড়কে পৌঁছালে মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে তার ছেলে মোঃ নাদিম হোসেনসহ ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা জাহানারা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে চুল ধরে টানাহেঁচড়া করা হয় এবং তার পরনের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত জাহানারা বেগমকে প্রথমে একটি স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি রেজিস্ট্রেশন নম্বর ১৭৯/৫ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নাদিম হোসেন দীর্ঘদিন ধরে কাশিমপুর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি পদে থেকে প্রভাব খাটিয়ে গরিব ও অসহায় মানুষের ওপর নির্যাতন এবং জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কাশিমপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

কাশিমপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে নির্যাতন; থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :