ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালী সরকারী কলেজের ৩ শিক্ষার্থীর সেরা সাফল্য

সাহিদা পারভীনঃ

২০২৫ সালের এইচ এস সি পরীক্ষায় রাজবাড়ী জেলার ৪ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৩ জনই কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থী। রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রদত্ত পত্র মারফত এ তথ্য জানা গেছে।

কালুখালী সরকারী কলেজের শিক্ষার্থীরা হলো সুমাইয়া সুলতানা,কানিজ ফাতেমা ও অথোরা সাহা।
সুমাইয়া সুলতানা কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।তার মায়ের নাম রিজিয়া খাতুন। সুমাইয়ার বাবা মা দুজনাই স্কুল শিক্ষক। সুমাইয়া জানান,সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। এজন্য সে সকলের দোয়া প্রার্থী।

কানিজ ফাতেমা কালুখালী উপজেলার নসরতশাহী রামচন্দ্রপুর গ্রামের আবু বকরের মেয়ে। তার মায়ের নাম মিনা পারভীন। ফাতেমার বাবা কলেজ প্রভাষক ও মাতা গৃহীনি। কানিজ ফাতেমা জানান,সে ভবিষ্যতে শিক্ষক হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

অথোরা সাহা কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের নির্মল সাহার কন্যা।তার মায়ের নাম রিনা সাহা। অথোরার বাবা ব্যবসায়ী,মা গৃহীনি। অথোরা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। সে সকলের আশির্বাদ কামনা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

error: Content is protected !!

কালুখালী সরকারী কলেজের ৩ শিক্ষার্থীর সেরা সাফল্য

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি :