কালুখালী থেকে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার
সাহিদা পারভীনঃ কুষ্টিয়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার হাজিরা দিতে এসে হামলার শিকার হয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার পলাশ বিশ্বাস। সে কালুখালীর রতনদিয়া গ্রামের সুভাষ বিশ্বাসের পুত্র। এ ব্যাপারে গত ২৯ জুন পলাশ বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার দুপুরে পলাশ বিশ্বাস কালুখালী উপজেলা মানবাধিকার সংস্থার কার্যালয়ে সাংবাদিক ও মানবাধিক কর্মীদের কাছে এ তথ্য তুলে ধরেন। পলাশ বিশ্বাস জানান, ব্যক্তিগত তথ্য গোপন করে তার সাথে এক মুসলিম বধুকে বিয়ে দেন মেয়েটি মা । এ ঘটনা জানার পর গত ২৫/৩/২০২৫ ইং পলাশ মুসলিম পরিবারের বধু তৃষাকে পরিত্যাগের জন্য রাজবাড়ীর পাংশা পারিবারিক জর্জ আদালতে Legal Separation মামলা দায়ের করে পলাশ বিশ্বাস । মামলা দায়েরের কথা শুনে গত ৭/৫/২০২৫ ইং তৃষার মা শিল্পী কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পলাশের নামে মামলা দায়ের করে। মামলা নং সিআর ৮৪৯/২৫। গত ২৪/৬/২০২৫ ইং তারিখে পলাশ ওই মামলার জামিনে মুক্তি পেয়ে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া থেকে তৃষার পিতা সঞ্জয় বিশ্বাস ও চাচা জয় বিশ্বাস পলাশকে মারপিট করে গুরুতর আহত করে। ঘটনার পর স্থানীয়রা তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনার প্রত্যক্ষদর্শী কালুখালী উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার জানান, মামলা জামিন নিয়ে বাড়ী ফিরছিলো পলাশ বিশ্বাস। হঠাৎ দুই ব্যক্তি এসে তাকে মারপিট...
সাহিদা পারভীনঃ
কুষ্টিয়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার হাজিরা দিতে এসে হামলার শিকার হয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার পলাশ বিশ্বাস। সে কালুখালীর রতনদিয়া গ্রামের সুভাষ বিশ্বাসের পুত্র। এ ব্যাপারে গত ২৯ জুন পলাশ বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার দুপুরে পলাশ বিশ্বাস কালুখালী উপজেলা মানবাধিকার সংস্থার কার্যালয়ে সাংবাদিক ও মানবাধিক কর্মীদের কাছে এ তথ্য তুলে ধরেন।
পলাশ বিশ্বাস জানান, ব্যক্তিগত তথ্য গোপন করে তার সাথে এক মুসলিম বধুকে বিয়ে দেন মেয়েটি মা । এ ঘটনা জানার পর গত ২৫/৩/২০২৫ ইং পলাশ মুসলিম পরিবারের বধু তৃষাকে পরিত্যাগের জন্য রাজবাড়ীর পাংশা পারিবারিক জর্জ আদালতে Legal Separation মামলা দায়ের করে পলাশ বিশ্বাস । মামলা দায়েরের কথা শুনে গত ৭/৫/২০২৫ ইং তৃষার মা শিল্পী কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে পলাশের নামে মামলা দায়ের করে। মামলা নং সিআর ৮৪৯/২৫।
গত ২৪/৬/২০২৫ ইং তারিখে পলাশ ওই মামলার জামিনে মুক্তি পেয়ে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া থেকে তৃষার পিতা সঞ্জয় বিশ্বাস ও চাচা জয় বিশ্বাস পলাশকে মারপিট করে গুরুতর আহত করে। ঘটনার পর স্থানীয়রা তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কালুখালী উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার জানান, মামলা জামিন নিয়ে বাড়ী ফিরছিলো পলাশ বিশ্বাস। হঠাৎ দুই ব্যক্তি এসে তাকে মারপিট শুরু করে। পরে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায়।