ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালী থানা পুলিশের তদন্তে গলিত লাশের পরিচয় মিলেছেঃ জড়িত আসামী গ্রেফতার

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অনুসন্ধানী তদন্তে চাঞ্চল্যকর নারী হত্যার রহস্য উন্মোচন হয়েছে। মিলেছে লাশের পরিচয়। গ্রেফতারও হয়েছে ঘটনায় জড়িত ২ আসামী। কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সনাক্ত করেছেন  নিহত নারীর নাম  তাছলিমা(৩০)। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া  গ্রামের দুদু তালুকদারের মেয়ে। হত্যায় জড়িতরা হলো পাংশার মাদুলিয়া গ্রামের আব্দুল জব্বার এর ছেলে মনছের মন্ডল(৩৮) ও  পাংশার গোলাবাড়ী বনগ্রামের হাসেম মিয়ার ছেলে আমীন মিয়া (৩৬)।

   গত ১৯ অক্টোবর রাজবাড়ীর পাংশা  ওই প্রতারক চক্র তাছলিমাকে প্রেমের ফাঁদে ফেলে নিজ এলাকায় নিয়ে আসে।২০ অক্টোবর  রাতে তাকে পালাক্রম ধর্ষনের পর হত্যা করে। রাতেই তারা লাশটি কালুখালীর মোহনপুর গ্রামের ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
ঘটনার  ৬ দিন পর কালুখালী থানার অফিসার ইনচার্জ মো : জাহেদুর রহমান জানতে পারেন কালুখালীর মোহনপুর এলাকার ধান ক্ষেতে অজ্ঞাত পরিচিত এক নারীর মরদেহ পরে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।  এব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়। মামলা নং ৫। তাং ২৫/১০/২০২৪ ইং। মামলাটি তদন্তভার পান এসআই রিপন।
লাশের কোন সনাক্তকারী না পেয়ে অন্ধকারেই যাত্রা শুরু করেন এসআই রিপন। এজন্য তিনি জেলা পুলিশ সুপার,গোয়েন্দা পুলিশ, পাংশা ও কালুখালী থানার অফিসার ইনচার্জ এর সহযোগীতা নেন। সকলের সহযোগীতায় দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন করেন এসআই রিপন। তিনি শনিবার রাতে পৃথক ২ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২ আসামী গ্রেফতার করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন ঘটনার আসল রহস্য। আসামীদের রবিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক

error: Content is protected !!

কালুখালী থানা পুলিশের তদন্তে গলিত লাশের পরিচয় মিলেছেঃ জড়িত আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :