ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীর যাত্রী ছাউনি পুন:নির্মানের দাবীতে মানব বন্ধন

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুরের যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলে দুর্বত্তরা। পরে যাত্রী ছাউনির পিছনে বিশাল অট্টালিকা গড়ে তোলে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। এ থেকে মানুষের মনে সন্দেহ হয় অট্টলিকা নির্মানের স্বার্থে মজনু ও তার লোকেরা যাত্রীছাউনী ভেঙ্গেছে।
তারপরও মজনু ভয়ে কেউ এ কথা বলতো না। গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে এলাকা থেকে পালিয়ে যায় মজনু। সাধারন মানুষ রাস্তায় নেমে আসে। মজনুর গড়া অট্টালিকায় ভাংচুর করে। অবসান ঘোষনা করেন মজনুর ত্রাস রাজত্ব।
রবিবার সাধারন মানুষ যাত্রী ছাউনীটি পুন: নির্মানের দাবীতে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে  মানব বন্ধন কর্মসূচি পালন করে।
মানব বন্ধন চলাকালে সহিদুল ইসলাম,ওহিদুর রহমান,আলমগীর হোসেন,রেজা মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
মানব বন্ধন চলাকালে সহিদুল ইসলাম জানান, মজনু শুধু যাত্রীছাউনী ভাঙ্গেনি। সে গুম,খুন ও চাঁদাবাজী করতো। কান্না জড়িত কণ্ঠে সে জানায়,মজনু আমাকে ধরে নিয়ে চরাঞ্চলে নিয়ে যায়। সেখানে ৩ দিন চোখ বেধে ফেলে রাখে।সে আমার স্ত্রীকে এ দৃশ্যের ভিডিও দেখিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপন গ্রহন করে।
মানব বন্ধন চলাকালে স্থানীয়রা মদাপুরের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর দৃষ্টান্তমূলক শাস্থি ও যাত্রীছাউনীটি পুনঃনির্মানের দাবী জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

কালুখালীর যাত্রী ছাউনি পুন:নির্মানের দাবীতে মানব বন্ধন

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :