ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীর মদাপুর ইউপি চেয়ারম্যানের প্রতি অনাস্তা ১১ ইউপি সদস্যের

রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫ নং মদাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর প্রতি অনাস্তা জানিয়েছেন ইউনিয়নের ১১ জন সদস্য।
মঙ্গলবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের জরুরী সভায় এই অনাস্তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল লতিফ মন্ডল। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও প্যানেল চেয়ারম্যান শাহ আলম ছাড়া সকল সদস্য উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন ধরে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও প্যানেল চেয়ারম্যান শাহ আলম পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় পুরাতন চেয়ারম্যান প্যানেল ইউনিয়ন পরিষদ নমুনা প্রবিধিমালা ২০১৬ এর ১৭ নং প্রবিধানের ৫ উপ-প্রবিধান অনুসারে অভিযোগের ভিত্তিতে প্রবিধান ১৭ এর উপ-প্রবিধান ০১ অনুসরণ করে পরিষদের দুই-তৃতীয়াংশের ভোটে মদাপুর ইউনিয়ন পরিষদের গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে প্রথম সভায় গঠিত চেয়ারম্যান প্যানেল সভাপতি সাহেব বিলুপ্তি ঘোষণা করেন এবং স্থানীয় সরকার আইন ২০০৩ এর সপ্তম অধ্যায়ের ৩৩ নং ধারার ৪ নং উপ-ধারা মোতাবেক নতুন চেয়ারম্যান প্যানেল তৈরি করার সিদ্ধান্ত গ্ৰহন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক মদন কুমার প্রামাণিকে প্যানেল চেয়ারম্যান করার প্রস্তাবনা গ্ৰহন করা হয়।
ইউনিয়ন পরিষদের সভা চলাকালে ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ব্যাবসায়ী মেহেরুল ইসলাম, আলমগীর হোসেন, নাসিরুল ইসলাম বাবু, ওবাইদুল কবির কুন্নু, আব্দুল হালিম সরদার, ঠিকাদার আলম হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের সভা শেষে সিদ্ধান্তের কপি ইউপি সচিব রবিউল ইসলাম  কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ এর নিকট প্রদান করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

কালুখালীর মদাপুর ইউপি চেয়ারম্যানের প্রতি অনাস্তা ১১ ইউপি সদস্যের

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :