কালুখালীর মদাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন হারুন অর রশিদ হারুন মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন।
সভায় রাজবাড়ী জেলা বিএনপির নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবিব, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, ঢাকা মহানগর যুবদলের নেতা আজমীর হোসেন, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এড. নেকবর হোসেন মনি, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডা. জাকির হোসেন এবং ফিরোজ আহমেদ টিটো উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















