ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঘটনার নেপথ্য নিয়ে প্রশ্ন

কালুখালীর বিশই সাওরাইল গ্রামে এক বাড়িতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

কালুখালীর বিশই সাওরাইল গ্রামের হেকমত মন্ডলের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বিশই সাওরাইল গ্রামের হেকমত আলী মন্ডলের বাড়িতে গত সোমবার ২৫ অক্টোবর দিবাগত রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় ওই পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার ২৬ অক্টোবর সকালে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, গত সোমবার দিবাগত গভীর রাতে ১৮/২০ জনের দুর্বৃত্তদল হেকমত আলী মন্ডলের বাড়িতে গিয়ে তাকে নাম ধরে ডাকাডাকি করে হুমকি প্রদর্শন করে। ঘটনার রাতে গৃহকর্তা হেকমত আলী মন্ডল বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা হেকমত আলীকে ডাকাডাকি করে না পেয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণসহ ১টি ফায়ার করে বলে জানান হেকমত আলী মন্ডলের স্ত্রী জাহেদা বেগম।

হেকমত আলী মন্ডলের সহোদর ভাই আতিয়ার রহমান একই ধরণের তথ্য দিয়ে বলেন, ১টি মামলার কারণে হেকমত মন্ডলসহ বাড়ির পুরুষ লোকজন অন্যত্র অবস্থান করছে। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ১টি ফায়ার করেছে। সামাজিক পূর্ব দ্ব›েদ্বর জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে তারা।

এদিকে, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী থানার এসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ওই বাড়ি থেকে বিস্ফোরিত ককটেলের কাঁচের গুলি, জালের লোহার কাঠি, জর্দার কৌটার টুকরা অংশ ও কসটেপসহ কিছু আলমাত সংগ্রহ করে। তবে এ ঘটনার নেপথ্য নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ঘটনার নেপথ্য নিয়ে প্রশ্ন

কালুখালীর বিশই সাওরাইল গ্রামে এক বাড়িতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :