ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও হাইজিন সামগ্রী বিতরণ

সাহিদা পারভীন:

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান আলী, সূর্যদিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মালেক, ধুবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কালুখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) বিশেষ বরাদ্দ থেকে এসব ক্রীড়া, সাংস্কৃতিক ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হাইজিন সামগ্রীর ব্যবহারও গুরুত্বপূর্ণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কালুখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও হাইজিন সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :