ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীর তরুন ব্যবসয়ীকে হত্যার চেষ্টা

-আহত সাগর।

সাহিদা পারভীনঃ

রাজবাড়ীর কালুখালীতে তরুন ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাত ১০টায় কালুখালীর মদাপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা চেষ্টায় আহত ব্যবসায়ীর নাম সাগর শেখ ( ৩০)।সে মৃত সাহেব আলীর পুত্র।

এলাকাবাসী নজরুল ইসলাম জানায়, সাগর মদাপুর বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় সে রাত ১০ টায় বাড়ী ফিরছিলো। এসময় বাড়ীর ২০ গজ দূরে ওঁৎ পেতে থাকা দূর্বত্তরা তার গতিরোধ করে।পরে তারা সাগরের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিকট শব্দে গুলি ছোরে। কিন্তু ভাগ্যক্রমে গুলিটি কপালের সাইড কেটে বের হয়ে যায়। এসময় সাগর চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় দূর্বত্তরা সাগরের টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরই স্থানীয়রা সাগরকে প্রথমে রাজবাড়ী পরে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার কারণ শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

সাগরের মা জুলেখা বেগম বলেন, আমার ছেলে মুদি ও বিকাশের ব্যবসা করে। রাতে বাড়ী ফেরার পথে তাকে গুলি করে। তার কাছে থাকা বিকাশের ৩/৪ লাখ টাকা নিয়ে গেছে। তবে টাকা রাখা খালি ব্যাগ ফেলে গেছে। আমি চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমার ছেলে সাগর।
সাগরের স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামীর সাথে কারো শত্রুতা ছিল না। টাকার জন্যই গুলি করেছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, ঘটনার বিষয় উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

কালুখালীর তরুন ব্যবসয়ীকে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি :