আপডেট টাইম :
০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
১১৫
বার পঠিত
কালুখালীর চরাঞ্চলে ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ
সাহিদা পারভীনঃ মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া ও খাদ্য উপকরন বিতরন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন। রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন জানান, এ প্রকল্পের আওতায় উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬৫ জন উপকারভোগীর প্রত্যেককে ০৩ টি করে ভেড়া, ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে ভেড়ার খাবার, ১৩০ জন হাঁস পালন উপকারভোগীর প্রত্যেককে ৭৬কেজি ৮ শ গ্রাম করে হাঁসের খাবার ও ২০ জন মুরগি পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়েছে।
সাহিদা পারভীনঃ
মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া ও খাদ্য উপকরন বিতরন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন।
রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন জানান, এ প্রকল্পের আওতায় উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬৫ জন উপকারভোগীর প্রত্যেককে ০৩ টি করে ভেড়া, ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে ভেড়ার খাবার, ১৩০ জন হাঁস পালন উপকারভোগীর প্রত্যেককে ৭৬কেজি ৮ শ গ্রাম করে হাঁসের খাবার ও ২০ জন মুরগি পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়েছে।