ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীর কানাবিলের জলাবদ্ধতাঃ ডুবে থাকে ১ শ একর পেয়াজের জমি

সাহিদা পারভীনঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার কানাবিলের জলাবদ্ধতার কারনে সারা বছর ১শ একর জমি ডুবে থাকে। খাল খনন কর্মসূচির আওতায় এনে বিলটির জলাবদ্ধতা রোধ করতে পারলে উদ্ধার হবে ১শ একর জমি।যা পেয়াজ ও রসুন চাষের উপযোগী।

.

কানাবিলের অবস্থান কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের রাইপুর ও চরশ্রীপুর মৌজায়। এক সময় বিলটিতে দীঘা জাতের ধান চাষ হতো। কচুরিপানার কারনে এখন তাও হয় না।

.

কানা বিলের দক্ষিনে বিল কাশ্মীয়া ও উত্তরে পদ্মবিল। সম্প্রতী খাল খনন কর্মসূচির মাধ্যমে দুই বিলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। কানাবিলকে অনুরুপ কর্মসূচির আওতায় নিলে বিলটি চাষাবাদের উপযোগী হবে।

.

রাইপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মনিরুজ্জামান টুটুল জানান, কানাবিলে একসময় দীঘা জাতের ধান চাষ হতো। জলাবদ্ধতা ও কচুরিপানার কারনে এখন আর হয় না। তিনি জানান, বিলটির পানি নিষ্কাশন ব্যবস্থা হলে ১শ একর জমি পেয়াজ চাষের উপযোগী হবে।

.

মহিমশাহী কালিকাপুর গ্রামের কৃষক লুৎফর রহমান চুন্নু জানায়, জলাবদ্ধতার কারণে আমরা কানাবিলের জমি চাষাবাদ করতে পারি না। বিষযটি উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদারকে অবগত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কালুখালীর কানাবিলের জলাবদ্ধতাঃ ডুবে থাকে ১ শ একর পেয়াজের জমি

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :