ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে শাক বিক্রী করতে গিয়ে কৃষক খুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া চড়ের ধুনে শাক বিক্রি করতে গিয়ে এক কৃষক খুন হয়েছে। সোমবার রাত আনুমানিক ১০ টায় সাভারেপাড়া বাজারের অদূরে এই খুনের ঘটনা ঘটে।

খুন হওয়া ব্যক্তির নাম কদম আলী শেখ (৫২) । সে কালুখালীর পশ্চিমহরিনবাড়ীয়া গ্রামের উচমান গনির পুত্র।

নিহতের স্ত্রী কাকলী বেগম জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে আমার স্বামী সাভারেপাড়া বাজারে ধুনেশাক বেঁচতে যায়। সময় মত বাড়ীতে না ফেরায় রাত আনুমানিক ৯ টায় আমরা সাভারেপাড়া বাজারে তাকে খুজতে যাই। পথেই একটি রসুন খেতে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেই।

তিনি আরো জানান, ঘটনাস্থলে ধস্তাধস্থির চিহ্ন ও আমার স্বামীর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন থাকায় আমরা ধারনা করি তাকে হত্যা করা হয়েছে।

কাকলী বেগম দাবী করেন, মামলা সংক্রান্ত কারনে ৬ মাস ধরে সাভারেপারা আবু কালাম, আলমগীর, জাহানগীর, ছালাম, মোতালেব ও রুবির সাথে আমার স্বামীর রেশারেশি চলছিলো। তারাই আমার স্বামীকে হত্যা করেছে।

নিহতের মেয়ে পূর্নি খাতুন (১৯) জানায়, এক বছর আগে সভারেপাড়ার আলমগীর আমাকে ধর্ষন করে। স্থানীয় গন্যমান্যগন ওই ধর্ষকের সাথে আমাকে বিয়ে দিয়ে ঘটনার মিমাংসা করে। কিন্তু স্বামী, শ^শুর, শাশুরী, দেবর ও চাচা শ^শুরদের আত্যাচারে আমি স্বামীর বাড়ীতে থাকতে পারি না। সবাই হাত আর লাঠি দিয়ে মারলেও শাশুরী পায়ে গরম তেল ঢেলে পা পুড়িয়ে দেয়। ফলে আমি
কোর্টে মামলা করি। এই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সাভারেপারা গ্রামের আবু কালাম, আলমগীর, জাহানগীর, ছালাম, মোতালেব ও রুবি আমার বাবাকে হত্যা করেছে।

আরও পড়ুনঃ বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে এক সার ব্যবসায়ীকে জরিমানা

কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: জাহেদুর রহমান জানান, ঘটনার সংবাদ জানার পরই লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

error: Content is protected !!

কালুখালীতে শাক বিক্রী করতে গিয়ে কৃষক খুন

আপডেট টাইম : ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :