ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে লীজকৃত জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাহিদা পারভীনঃ

দীর্ঘ ২৭ বছর লীজ গ্রহন করে জমির ভোগদখল করছিলো রাজবাড়ীর কালুখালী উপজেলার ৬ কৃষক। সম্প্রতী ওই জমি জোর করে দখল করায় মঙ্গলবার ৬ কৃষক কালুখালী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুস সাত্তার।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমরা কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। আমারা পাশ্ববর্তী চরশ্রীপুর মৌজার বিএস ৩৭০ ও ৪৪০ দাগের ২.৮২ একর জমি দীর্ঘ ২৭ বছর লীজ গ্রহনের মাধ্যমে ভোগ করছি। চলতি বছরেও আমরা ওই জমির লীজ গ্রহন করেছি। কিন্তু লোকমান, ইমরান, সাগর, সাহেব আলী, তুহিন, জুয়েল, সিহাব, রাসেল ওরফে আগুনসহ ১০/১২ জন দুর্বত্ত আমাদের লীজকৃত জমি জোর করে দখল করে নিয়েছে। আমরা বিষয়টি কালুখালী উপজেলা ভূমি কর্মকর্তা ও কালুখালী থানা পুলিশকে লিখিত ভাবে অবগত করেছি।

থানা পুলিশ শৃংখলা রক্ষার জন্য দখলদারদের সতর্ক করলেও দখলদাররা তা মানছে না। এছাড়া ভূমি কর্মকর্তা আমাদের চারপাশের সীমানায় লাল পতাকা টানিয়ে দখলদারদের অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে লাল পতাকা ছিড়ে ফেলেছে।
সংবাদ সম্মেলনে কৃষক মোহন আলী,আব্দুর রাজ্জাক,আব্দুল মান্নান,আব্দুল মতিন,রফিকুল ইসলাম,কালাম মন্ডল,শহীদ মন্ডল,সেলিম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষকরা জানান, আমরা পাকিস্থান আমলে হিন্দু মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করি।মালিক ভারত চলে যাওয়ায় জমিটি রেজিষ্ট্রেশন হয় না। পরবর্তীতে জমিটি খাস খতিয়ানভুক্ত হয়। আমাদের ক্রয়ের বিষয়টি বিবেচনা করেই দীর্ঘ ২৭ বছর লীজ প্রদান করা হয়।

কৃষকরা বলেন, এ সরকার কৃষকবান্ধব,চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী। তাই সরকারের কাছে আবেদন, আমাদের জমিটি দখলদার মুক্ত করে,আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানুষের চিন্তাশক্তি বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

error: Content is protected !!

কালুখালীতে লীজকৃত জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :