ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সাহিদা পারভীন:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসের কর্মসূচি শুরু হয় সকালেই কালুখালী থানা চত্ত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে। সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্ত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এবং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুরাদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুল হামিদ ও কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন এবং মুক্তিযোদ্ধা কাজী সফিকুল ইসলাম।

এছাড়া ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল কাইয়ুম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, ফিরোজ আল মামুন এবং কালুখালী মডেল মসজিদের ইমাম ইমরুল কায়েস।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি, পদ ৩৯

error: Content is protected !!

কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট টাইম : ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :