ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে মেরামতরত ট্রাকে ধাক্কা, চালক নিহত

সাহিদা পারভীন:

রাজবাড়ীর কালুখালীতে মেরামতরত একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার পাইকারামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

নিহতের সহকারী (হেলপার) মো. জোবায়ের জানান, খুলনা মেট্রো-ট-১১-২২১৬ নম্বরের ট্রাকটি বরিশালের গৌরনদী থেকে তুলার গাছ বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে কালুখালীর পাইকারামোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বাস্ট হয়ে যায়।

পরে তারা সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ট্রাকটির সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় রেকার ব্যবহার করে ট্রাকের নিচ থেকে নজরুল ইসলামকে উদ্ধার করা হয়। পরে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রেকারের মাধ্যমে চালককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

কালুখালীতে মেরামতরত ট্রাকে ধাক্কা, চালক নিহত

আপডেট টাইম : ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :