আপডেট টাইম :
০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
১৪৯
বার পঠিত
কালুখালীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সাহিদা পারভীনঃ শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালুখালীর কিং জুট মিলস চত্ত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিঞা, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ আইনুল হাবিব, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদত হোসেন সাইফুল, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রদল নেতা আসাদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আঃ মালেক।
সাহিদা পারভীনঃ
শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালুখালীর কিং জুট মিলস চত্ত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিঞা, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ আইনুল হাবিব, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদত হোসেন সাইফুল, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রদল নেতা আসাদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আঃ মালেক।