ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে -এনডিএম মহাসচিব

সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন বলেছেন, রাজবাড়ীর কালুখালীতে পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে কাজে লাগাতে হবে। এখানকার চিকিৎসা সেবার মান আধুনিক মানে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। এসব সামনে রেখে এনডিপি মানুষের সাথে কাজ করছে।

তিনি গত শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন এনডিএম এর কালুখালী উপজেলা আহ্বায়ক শামিম হোসেন।

উঠান বৈঠকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, এনডিএম এর বালিয়াকান্দি উপজেলা আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম, বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

উঠান বৈঠকের পূর্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন কালুখালীর সোনাপুর মোড়, বোয়ালিয়া মোড়, রতনদিয়া বাজার, চাঁদপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের অচলাবস্থা ২৮ দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

error: Content is protected !!

কালুখালীতে পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে -এনডিএম মহাসচিব

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :