ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সাহিদা পারভীনঃ

রবিবার দুপুরে রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজ কিশোরের নাম নিহত নিরব শেখ (১৭)। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিরব বৃহস্প‌তিবার রাতে বা‌ড়ির পাশে মাধবপুর বাজা‌রে যায়। গ‌ভির রাত হয়ে গেলেও সে বা‌ড়ি‌তে আসে না। পরের দিন ‌খোঁজ না পেয়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোষ্ট দেওয়া হয়। এর কিছু সময় পর অপ‌রি‌চিত নাম্বার থে‌কে ‌নিরবের বাবার কা‌ছে ফোন আ‌সে । ফো‌নে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী ক‌রে ফোনদাতা। টাকা না দি‌লে নির‌বকে হত‌্যা কর‌বে বলেও হুমকী দেয়। হুমকীদাতা টাকা নিয়ে পাংশা উপ‌জেলার এক‌টি ব্রিজের কা‌ছে যেতে বলে ফোন কে‌টে দেয়। এরপর থে‌কে ওই নাম্বার‌টি বন্ধ করে দেয় ।

এর পরদিন শ‌নিবার নিরবের বাবা কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। রবিবার সকা‌লে স্থানীয় জে‌লেরা মাধবপুর কোলে মাছ ধরতে যায়। তারা কোলের পানিতে নিরবের মরদেহ‌ দেখ‌তে পেয়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

কালুখা‌লি থানার ও‌সি মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান,শ‌নিবার ছেলে‌টির বাবা এক‌টি সাধারণ ডায়ে‌রি ক‌রে‌ছিল। পু‌লিশ এ বিষ‌য়ে কাজও কর‌ছি‌লো। এরই মধ্যে তার মরদেহ পাওয়া গেলো। আমরা মরদেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছি। কেন এই হত‌্যাকান্ড সে বিষ‌য়ে তদন্ত চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :