আপডেট টাইম :
১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
১৩৬
বার পঠিত
কালুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সাহিদা পারভীনঃ যথাযথ সম্মানের মধ্যদিয়ে গত মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মো: কুরবান শেখের কবরে পুস্পস্তবক অর্পন ও শহীদদের প্রতি দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মোঃ কুরবান শেখের কবরে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও সার্কেল (পাংশা) এএসপি দেবব্রত সরকার। এসময় উপস্থিত ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার খোন্দকার মোহাম্মদ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, সমাজসেবা অফিস নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ আলিম, পরিবার পরিকল্পনা অফিসার সুতপা কর্মকার, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, আহত জুলাই যোদ্ধা রবিউল ইসলাম, রাকিবুল ইসলাম, শাকিল আহমেদ প্রমুখ। পুস্তক স্তবক প্রদান ও শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদ মোঃ কুরবান আলী শেখ সহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কালুখালী মডেল মসজিদের প্রধান ইমাম হাফেজ ইমরুল কায়েস। উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই কালুখালীর কৃতি সন্তান শহীদ মোঃ কুরবান আলী শেখ ঢাকার সাভার এলাকায় গণঅভ্যূত্থান চলাকালে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হন।
সাহিদা পারভীনঃ
যথাযথ সম্মানের মধ্যদিয়ে গত মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মো: কুরবান শেখের কবরে পুস্পস্তবক অর্পন ও শহীদদের প্রতি দোয়া মাহফিলের আয়োজন করে।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মোঃ কুরবান শেখের কবরে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও সার্কেল (পাংশা) এএসপি দেবব্রত সরকার। এসময় উপস্থিত ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার খোন্দকার মোহাম্মদ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ
রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, সমাজসেবা অফিস নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ আলিম, পরিবার পরিকল্পনা অফিসার সুতপা কর্মকার, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, আহত জুলাই যোদ্ধা রবিউল ইসলাম, রাকিবুল ইসলাম, শাকিল আহমেদ প্রমুখ।
পুস্তক স্তবক প্রদান ও শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদ মোঃ কুরবান আলী শেখ সহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কালুখালী মডেল মসজিদের প্রধান ইমাম হাফেজ ইমরুল কায়েস।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই কালুখালীর কৃতি সন্তান শহীদ মোঃ কুরবান আলী শেখ ঢাকার সাভার এলাকায় গণঅভ্যূত্থান চলাকালে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হন।