ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে চেয়ারম্যান ও সচিবের অসম্ভব কেরামতিঃ ভূয়া পিতা সাজিয়ে জন্মনিবন্ধন

-ছবিঃ প্রতীকী।

সাহিদা পারভীনঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন ও সচিব রুবেল হুসাইনের বিরুদ্ধে ভূয়া পিতার নামে জন্ম নিবন্ধন সৃজনের অভিযোগ উঠেছে। নিবন্ধনকৃত মেয়েটির নাম নুসরাত জাহান রুমি।সে পাংশার কোড়াপাড়া গ্রামের রতন শেখের কন্যা।

নুসরাতের নানা হানিফ পাটোয়ারী নাতনীকে বিদেশ পাঠানোর জন্য মৃগীর চেয়ারম্যান ও সচিবের সহযোগীতায় এ কাজ করেছে বলে রতন শেখ দাবী করেছে। বিষয়টি সম্পর্কে জানার জন্য ইউপি সচিব রুবেল হুসাইনকে ফোন দিলে তিনি এ প্রতিনিধিকে জানান,চেয়ারম্যান এমএ মতিনের চাপে এসব করতে হতো। ইউপি চেয়ারম্যান মতিনকে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

জানা গেছে,২০ বছর আগে কোমরপুর গ্রামের হানিফ পাটোয়ারীর মেয়ে সেলিনা আক্তারকে বিয়ে করে রতন শেখ। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। মেয়েটির নাম রাখে নুসরাত জাহান রুমি। এরই মাঝে প্রবাসী রাসেদ মাহমুদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেলিনা আক্তারের। গত ২৪/২/২০২২ তারিখে সে রতন শেখকে ডিভোর্স দিয়ে প্রেমিক রাসেদ মাহমুদকে বিয়ে করে দুজনাই বিদেশ চলে যায়।

এদিকে রতনের মেয়ে নুসরাত জাহান রুমি নানা হানিফ পাটোয়ারীর কাছে থেকে যায়। হানিফ পাটোয়ারী নাতনীকে বিদেশ পাঠানোর জন্য পিতার নাম গোপন রেখে রাসেদ মাহমুদকে পিতা সাজিয়ে নাতনীর জন্ম নিবন্ধন সম্পন্ন করেন। মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন ও সচিব রুবেল হুসাইন মোটা অংকের অর্থের বিনিময়ে এ কাজ সম্পন্ন করেন।

আনসার ভিডিপি সদস্য রুকসানা জানান, আমরা নাবালিকা নুসরাতের উদ্ধারের জন্য হানিফ পাটোয়ারীর বাড়ীতে যাই।কিন্তু হানিফ তাকে বিদেশে পাচারের জন্য অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। সম্প্রতী বিষয়টি জানাজানি হওয়ায় নাবালিকা নুসরাতের দাদা নাতনী উদ্ধারের জন্য রাজবাড়ী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

কালুখালীতে চেয়ারম্যান ও সচিবের অসম্ভব কেরামতিঃ ভূয়া পিতা সাজিয়ে জন্মনিবন্ধন

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি :