ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে ক্যারেন্ট জাল জব্দঃ শিক বিক্রি

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদী থেকে ৫ লক্ষাধিক টাকার ক্যারেন জাল জব্দ করেছে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, কালুখালী থানার পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্ধারের পর কারেন্ট জাল পদ্মা পারের হিরু মোল্লার ঘাটে পুড়িয়ে ফেলা হয়। এসময় কারেন্ট জাল ব্যবহারকারী জেলে উজ্জলকে ২ শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

জালে আগুন লাগিয়ে মৎস্য কর্মকতা অফিসে ফিরলে মৎস্যজীবীরা হিরু মোল্লার ঘাটে হাজির হয়। তারা জানান, মাছ শিকার আমাদের একমাত্র পেশা। এনজিও থেকে ঋণ নিয়ে ক্যারেন জাল কিনেছি। এ জাল ব্যবহার করা যাবে না কেউ তা বলেনি। সতর্ক করলে আমরা তা মেনে চলতাম। তারা জানান,আমরা মৎস্যজীবী হয়েও জেলে কার্ড পাই না, মাছ মারতে পারি না। এটা কেমন নিয়ম?

পুড়ানো জালের লোহার শিক ছিলো ৭ মন। জেলেরা এগুলো নিতে গেলে রমজান নামক এক ভাংগুড়ি ব্যবসায়ী বাধা দেয়। রমজান জানায়, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক ৭ হাজার টাকার বিনিময় এগুলো বিক্রি করেছে।

এ ব্যাপারে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক জানান, আমি শিকগুলো বেচিনি। রমজানকে বিনামূল্যে দিয়েছি।
মৎস্যজীবী অসীম,ময়জান,জোছনা,সিরাজুল, ফজলু,বিল্লাল জানায়, আমরা জেলে হলেও কার্ড পাইনা। কার্ড পায় ভূয়া জেলেরা। তারা বিষয়টি প্রতি দৃষ্টি দেওয়ায় জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

কালুখালীতে ক্যারেন্ট জাল জব্দঃ শিক বিক্রি

আপডেট টাইম : ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী)  প্রতিনিধি :