ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে কৃষক শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

সাহিদা পারভীনঃ

২০২৫ সালের এপ্রিলের প্রথম সপ্তাহ। এসএসসি পরীক্ষার সব শিক্ষার্থীরা পড়ালেখায় ব্যস্ত। কারন ৩ দিন পরই পরীক্ষা। কিন্তু এর মাঝেও এক কৃষক শিক্ষার্থীর সেদিকে কোন নজর নেই। সে মাঠের পেয়াজ তোলায় ব্যস্ত। তাকে দেখে ভাবাই যায় না,সে এবছরের পরীক্ষার্থী। যেদিন পরীক্ষা সেদিনও সকালে তাকে পেয়াজের জমিতে পেজায় তুলতে দেখা যায়। মাঠের সব কৃষক সেদিন ভেবেছিলো ভালো ছাত্র না হওয়ার কারনে পরীক্ষা দিবে না। কেউবা ভেবেছিলাে বোকা ছাত্র হয়তো ভুলেই গেছে পরীক্ষার কথা। কিন্তু তা নয়, সময়মতো সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অংশ নেয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের এই কৃষক শিক্ষার্থীর নাম জিহাদ মন্ডল। তার পিতার নাম আসাদুজ্জামান,মাতা চম্পা বেগম। জিহাদ এ বছর কালুখালী উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।

একে একে সবগুলো পরীক্ষার দিন সকালে জিহাদ ছিলো কৃষিকাজে ব্যস্ত, পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে। এই ব্যস্ত কৃষক শিক্ষার্থীই এবারের এসএসসি পরীক্ষা জিপিএ- ৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

জিহাদ জানান, আমি অতি দরিদ্র কৃষক পুত্র। আমাকে পড়ালেখার করানোর সমার্থ বাবার নেই। তাই সারা বছর কৃষিকাজ করে নিজের পড়ালেখার খরচ যোগার করি। কাজে ব্যস্ত থাকায় দিনে পড়তে পারি না। রাতে নিয়মিত ৬ ঘন্টা পড়ালেখা করে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করি।

বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা জিহাদ আরো জানান, সে এইচএসসি ক্লাসেও বিজ্ঞান বিভাগে পড়বে। ফলাফল ভালো হলে সে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়।

জিহাদের বাবা আসাদুজ্জামান জানান, ছেলের পড়া লেখার খরচ দিতে পারিনি।ঠিকমতো খাবারো জোটেনি।তারপরও ভালো ফলাফলে সে খুশি। তবে হতাশাও আছে জিহাদের বাবা আসাদুজ্জামানের মাঝে। তার দুঃচিন্তা একটাই,তাহলো এসএসসি অল্প খরচ,সহজে জোগার হলো। উচ্চ শিক্ষার জন্য অনেক টাকা লাগে।সেটা কোথায় পাবে।

এই আশা- নিরাশার বাতাসে দোল খাচ্ছে কৃষক আসাদুজ্জামান ও পুত্র জিহাদের স্বপ্ন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

কালুখালীতে কৃষক শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :