আপডেট টাইম :
০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
১৫৩
বার পঠিত
কালুখালীতে উপজেলা উন্নয়ন ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাহিদা পারভীনঃ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় সহকারী কমিশনার( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ আলিম, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রমুখ বক্তব্য প্রদান করেন। সভার সমাপনী বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ জানান, কালুখালী উপজেলায় ১২ টি মাজার রয়েছে। উগ্রবাদী হয়ে কেউ যেন এগুলো ভাংতে না যায় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।এছাড়া বাল্য বিবাহ রোধ ও ভুঁইফোর এনজিও-র কার্যক্রমের প্রতি দৃষ্টি রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। তিনি আরো বলেন,কালুখালী উপজেলায় ৩শ ৫০ টি মসজিদ রয়েছে।এগুলো থেকে সামাজিক সচেতনামূলক আলোচনা করার জন্য ধর্মীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন,এবছর দুর্গা পূজার নিরাপত্তা বাড়ানো হবে।তিনি বাউল সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কারনা করেন।
সাহিদা পারভীনঃ
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় সহকারী কমিশনার( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ আলিম, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সভার সমাপনী বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ জানান, কালুখালী উপজেলায় ১২ টি মাজার রয়েছে। উগ্রবাদী হয়ে কেউ যেন এগুলো ভাংতে না যায় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।এছাড়া বাল্য বিবাহ রোধ ও ভুঁইফোর এনজিও-র কার্যক্রমের প্রতি দৃষ্টি রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।
তিনি আরো বলেন,কালুখালী উপজেলায় ৩শ ৫০ টি মসজিদ রয়েছে।এগুলো থেকে সামাজিক সচেতনামূলক আলোচনা করার জন্য ধর্মীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন,এবছর দুর্গা পূজার নিরাপত্তা বাড়ানো হবে।তিনি বাউল সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কারনা করেন।