ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

সাহিদা পারভীনঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি চৌকস দল কালুখালী থানা পুলিশের সমন্বয়ে সাওরাইল গ্রামে মজনু গ্রুপের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।

.

গ্রেপ্তারকৃতরা হলো,কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত কেচমত আলীর ছেলে ( সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি) মোঃ মজিবর রহমান (৬৭), মজিবুর রহমানের ছেলে মোঃ আবু সায়েম (৩০), মজিবুর রহমানের স্ত্রী মোছাঃ সাজেদা খাতুন(৫৩), একই ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের লালচাঁন আলীর ছেলে মোঃ জসিম মন্ডল(৩৪) ও মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মোঃ হাসেম আলী মোল্লার ছেলে মোঃ সুলতান আলী মোল্লা (৩৭)।

.

মজিবুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়: ১টি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকি স্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার ও ১টি ড্রাইভিং লাইসেন্স।

.

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা মজনু গ্রুপের হয়ে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধ চাঁদাবাজি ও সশস্ত্র ডাকাতি চালিয়ে আসছিল।

.

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

.

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কালুখালীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :