ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালীগঞ্জে শোক দিবসের খাবার নিয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার সন্ধ্যায় শোক দিবসের খাবার নিয়ে আ’লীগের দু’পক্ষের মারামারির ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে খাবার বিতরণ চলছিল। এসময় নরদহি গ্রামের ইরাদ হোসেন খাবার বিতরণ শুরু করলে দরবেশ আলী নামে এক আওয়ামী লীগ নেতা খাবারের হাড়ি নিয়ে চলে যেতে চান। এ নিয়ে ইরাদ হোসেন ও দরবেশ আলীর মধ্যে কথা কাটাকাটি শুরুর এক পর্যায়ে রঘুনাথপুর এলাকার মিরাজ হোসেন ইরাদ হোসেনকে মারধর করেন।মারামারি ঠেকাতে গেলে ইরাদ আলীর চাচাতো ভাই টনিকেও মারধর করা হয়। পরে কয়েকজন যুবক মিরাজ হোসেনকে মারধর করেন। ইরাদ হোসেন জানান, খিচুড়ি বিতরণ নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এর বেশি কিছু না। পরে বিষয়টি মিমাংসা হয়ে গেছে। টনি হোসেন জানান, চাচাতো ভাই ইরাদ হোসেনকে ঠেকাতে গিয়ে তিনি নিজেও মারধরের শিকার হয়েছেন। রঘুনাথপুর গ্রামের মিরাজ হোসেন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে যখম, সদর হাসপাতাল ভর্তি

বিষয়টি নিয়ে রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, শোক দিবসের খাবার বিতরণ নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে দু’পক্ষকে ডেকে মীমাংসা করে দিয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

কালীগঞ্জে শোক দিবসের খাবার নিয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

আপডেট টাইম : ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
জাহিদুর রহমান তারেক,ঝিনাইদহ প্রতিনিধিঃ :