ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালীগঞ্জে ক্ষুধা জয়ী ১৫ নারীকে সম্মাননা প্রদান

ক্ষুধা জয়ী নারীকে সম্মাননা প্রদান করেছে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৫ জন ক্ষুধা জয়ী নারীকে সম্মাননা প্রদান করেছে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে অবদান রাখায় এসব নারীদের সম্মননা প্রদান করা হয়। ২৫ নভেম্বর বুধবার শহরের বলিদাপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ”হাঙ্গার ফ্রি বিজয়-২০২০” নামক সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আসলাম আলী ভুইয়া, কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, জনতা ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাংবাদিক তারেক মাহমুদ।

এছাড়াও বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, প্রোগ্রাম কর্মকর্তা এস এম শাহীন হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত এরিয়া কো অডিনেটর শাহজাহান আলী বিপাশ। শত বাধা পেরিয়ে ক্ষুধা জয়ী ১৫ নারী হলো উপজেলার নিয়ামতপুরের রেনুকা আক্তার, মস্তবাপুরের মারুফা খাতুন ও তহমিনা বেগম, অনুপমপুরের মুন্নি বেগম ও জোসনা বেগম, মহেশ^রচাদার মঞ্জুরা রানী, মল্লিকপুরের স্বপ্না খাতুন ও রুপভান বেগম, আগমুন্দিয়ার ফারহানা বেগম, বলরামপুরের আসমানি দেবনাথ ও রেকসনা বেগম, ভোলপাড়ার ফাতেমা বেগম, হরিগোবিন্দপুরের আসমা বেগম এবং আড়-য়াশলুয়ার রিজিয়া খাতুন ও রিনা বেগম।

তারা সবার অজান্তেই টেকসব উন্নয়ন, জৈব চাষ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন তথা আর্থ সামাজিক উন্নয়ন এবং ক্ষুধা ও দারিদ্র অবসানে অবদান রেখে চলেছে। প্রতিবছর সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখা ব্যাক্তি বা সংগঠনকে সম্মাননা স্বরুপ এই পুরস্কার প্রদান করে থাকে স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

কালীগঞ্জে ক্ষুধা জয়ী ১৫ নারীকে সম্মাননা প্রদান

আপডেট টাইম : ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :