দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
১৬৬
বার পঠিত
কালিয়াকৈর পৌরসভায় মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয়ে হাবিবা আক্তার (মনি)
মাহবুবুর রহমান সোহেলঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোছাঃ হাবিবা আক্তার (মনি)। মানুষের ভালোবাসা ও আস্থাকে পাথেয় করে তিনি সাধারণ মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমি প্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এলাকার গরীব-দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।” কালিয়াকৈর পৌর মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন হাবিবা আক্তার (মনি)। এলাকার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। স্থানীয়দের আশা, নির্বাচিত হলে তিনি একজন মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোছাঃ হাবিবা আক্তার (মনি)। মানুষের ভালোবাসা ও আস্থাকে পাথেয় করে তিনি সাধারণ মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমি প্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এলাকার গরীব-দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
কালিয়াকৈর পৌর মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন হাবিবা আক্তার (মনি)। এলাকার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয়দের আশা, নির্বাচিত হলে তিনি একজন মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।