ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কানেকটিকাটে ‘মোগো দেশি পিঠা উৎসব’ শনিবার

বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের ‘মোগো দেশি পিঠা উৎসব’ আগামী শনিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় ম্যানচেস্টার শহরের কনকর্ডিয়া লুথার্ন চার্চে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এ উৎসবে কানেকটিকাটের সব প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসব চলবে। পিঠা মেলায় বাহারি শীতের পিঠার পসরা সাজিয়ে বসবে বাংলাদেশি নারীরা। শীত মৌসুমের পিঠা যেমন- নকশি পিঠা, সাজ পিঠা, নারিকেল পুলি, জামাই পিঠা, তেলের পিঠা, লবঙ্গ লতিকা, পাটিসাপটা ও মজাদার ঝালের পিঠাসহ রকমারি পিঠার দোকানের ব্যবস্থা থাকবে।

স্বাদের দিক থেকে বাড়তি বৈচিত্র্য আনতে গরম গরম সিঙ্গাড়া, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ ও ধনেপাতার চপ প্রভৃতি প্রায় প্রতিটি দোকানেই থাকবে বলে আশা করছেন পিঠা উৎসব কমিটির অন্যতম সদস্য মীর সাব্বির আহমেদ, মোল্লা বাহাউদ্দিন পিয়াল ও নিক্সন বিশ্বাস।

উৎসবে আগত দোকানের পিঠার মান বিবেচনা করে প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে বলে কর্মকর্তারা উল্লেখ করেন। পিঠার দোকান ও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করুন: মেরী হাওলাদার-৮৬০-৫০২-৭৫৭৫, রুমানা আহমেদ-৮৬০-৯৯২-৪৯৬৯ ও নিরা বাহাউদ্দিন-৮৬০-২১৮-৩৯২২।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

কানেকটিকাটে ‘মোগো দেশি পিঠা উৎসব’ শনিবার

আপডেট টাইম : ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :