ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাঁঠালিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বড় ভাই নুরুল হক হাওলাদারকে  (৫০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
নিহত বেলাল হোসেন (৩৫) ওই গ্রামের মৃত মোমিন উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সে বিরোধের জেরে সোমবার সকালে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই নুরুল হক হাওলাদার ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে ছোট ভাই বেলালকে। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান বেলাল।
স্থানীয়রা পরে বড় ভাই নুরুল হককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ নুরুল হককে থানা হেফাজতে রেখে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

কাঁঠালিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট টাইম : ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :