ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে কুমার নদে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় অপর খালাতো বোন সামিয়া আক্তার (১০) অসুস্থ হয়।

–

বুধবার (১১জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার লাখাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।

–

নিহত মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী। অপর আহত সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও ৪র্থ শ্রেনির ছাত্রী। এরা দুইজন খালাতো বোন।

–

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

–

নিহতের খালু আজগর আলী ফকির জানান, আমার মেয়ের বিয়েতে পরিবারের সাথে মিম আক্তার ও সামিয়া বেড়াতে আসে। সকালে দু’জনে বাড়ীর পাশের কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এসময় মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিমকে মৃত ঘোষনা করে। উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

–

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, নদীতে গোসল করতে নামে দুই খালাতো বোন। একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

মুকসুদপুরে কুমার নদে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :