ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কসবা উপজেলা আইনশৃঙ্খলা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস. এম নাঈমুল ইসলাম জাহিদঃ

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ বন্ধকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুসাঈদ। সভায় সভাপতিত্ব করেন জনাব সামিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কসবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ওসি নাজমিন সুলতানা মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

কসবা উপজেলা আইনশৃঙ্খলা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
এস. এম নাঈমুল ইসলাম জাহিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :