ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির কারিগররা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

প্রথমবারের মতো বাংলাদেশে কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি হয়েছে। সোমবার (১৭ জুলাই) সেই শাড়ি পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ জুলাই) শাড়ি তৈরির কারিগররা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতও করেছেন।

দুপুরে কলাগাছের সুতা থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি গণভবনে পৌঁছে বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।

তিনি জানান, প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান মৌলভীবাজারের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের সুতার তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।

কারিগররা কলাগাছের সুতার তৈরি শাড়ি প্রধানমন্ত্রী ও বিশেষ ব্যক্তিদের দেখান। পরে প্রধানমন্ত্রী কলাগাছের সুতা থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সবাইকে উপহার দেন।

সোমবার কলাগাছের সুতা থেকে তৈরি মনিপুরি ডিজাইনের শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের একপর্যায়ে তার কাছে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি এ উপহার হস্তান্তর করেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, কলাগাছের সুতা থেকে তৈরি শাড়ি পেয়ে প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বসিত। তিনি নির্দেশনা দিয়েছেন, যেখানে কলা বেশি উৎপাদিত হয়, সেসব এলাকায় যেন এ সংক্রান্ত কার্যক্রম শুরু করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির কারিগররা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :