ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকান্ডঃ নিহত ৫ বাংলাদেশীর লাশ বেনাপোল দিয়ে হস্তান্তর

সাজেদুর রহমানঃ

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ শনিবার (২২.০৮.২০২৬) বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

এসময় স্বজনদের চাপা কান্নায় বেনাপোল চেকপোষ্টের শুন্য রেখায় এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।

জানা গেছে, গত ১৯ আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন নামক
আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়।
দু‘দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে নিহতদের মরদেহ আজ ২২ আগস্ট শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।

নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন রয়েছে, তারা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমিন (২৭), শিশু সন্তান স্বর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম আলী (৬৪)। এছাড়াও সাভারের কসমেটিক্স ব্যবসায়ী আহমেদ বাবু (৩৭)।

ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস হোসেন খান বলেন, মরদেহগুলো গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সাংবাদিক দেবাশিষ সহ তার পরিবারের ৪ জনের লাশ গ্রহন করেন তার বন্ধু মোঃ সনি; অপর দিকে সাভারের আহমেদ বাবুর লাশ গ্রহণ করেন তার বড় ভাই মনির হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকান্ডঃ নিহত ৫ বাংলাদেশীর লাশ বেনাপোল দিয়ে হস্তান্তর

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :