ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কর্মদক্ষতায় পুরস্কৃত হলেন পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা

-রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের হাত থেতে গত বুধবার সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা।

রাজবাড়ী জেলা পুলিশের পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা তার কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন। পুলিশ প্রশাসনের দাপ্তরিক বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ গত বুধবার ২৭ জুলাই রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভায় তাকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামানের হাত থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন তিনি।

জানা যায়, সুমন কুমার সাহা ২০২১ সালের ৮জুন রাজবাড়ী জেলা পুলিশের পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ৩৫তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা সুমন কুমার সাহা পাংশা সার্কেলে যোগদানের আগে এপিবিএন-৮ ঢাকায় কর্মরত ছিলেন।

পাংশা সার্কেলে যোগদানের ১বছরে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলায় জনসচেতনতা সৃষ্টি, করোনা ভ্যাকসিনের গণটিকা প্রদান কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলার তদারকি কার্যক্রম, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও অপরাধ প্রবণতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে বিগত ইউপি নির্বাচনে পুলিশিং কার্যক্রম, বিট পুলিশের কার্যক্রমসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা।

আরও পড়ুনঃ খোকসা চাঁদট ঘাট দুই একদিনের মধ্যে চালু হওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহার কাজে সন্তোষ প্রকাশ করে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বলেন, এক আত্মীয়ের একটি সমস্যা নিয়ে এএসপি সুমন কুমার সাহার কাছে গেলে তিনি মনোযোগ সহকারে ঘটনার বিষয়ে শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষও পুলিশিং কার্যক্রমে তার দক্ষতার প্রশংসা করেন।

শুক্রবার ২৯ জুলাই সন্ধ্যায় এক সাক্ষাৎকারে সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ প্রশাসন কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সমন্বিত প্রয়াস চালানোর গুরুত্বারোপ করেন সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

কর্মদক্ষতায় পুরস্কৃত হলেন পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা

আপডেট টাইম : ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :