ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জোর করে নয়, উদ্বুদ্ধ করে মাস্ক পরাতে চায় পুলিশ

করোনা প্রতিরোধে ভেড়ামারাতে মাঠে নেমেছে পুলিশ

‘মাস্ক পড়ার অভ্যাস করি, কোভিড -১৯ মুক্ত বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানে ভেড়ামারাতে জনসচেতনতামূলক মানববন্ধন ও সমাবেশ করেছে ভেড়ামারা থানা পুলিশ। তারা জোর করে কিংবা আইন প্রয়োগ করে নয়, মানুষকে উদ্বুদ্ধ ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহারে বাধ্য করতে চায় পুলিশ। রবিবার (২১ মার্চ) সকালে ভেড়ামারা উপজেলার স্থানীয় বাস ষ্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া পুলিশের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সর্বসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে পুলিশ। এতে ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন বিপণিবিতান ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আরাফাত হোসেন। কর্মসূচির শুরুতেই ভেড়ামারা থানার পুলিশ বিশেষ উদ্বুদ্ধকরণ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন এবং উপস্থিত দোকান মালিক, শ্রমিক, বিভিন্ন সংগঠনের নেতারাসহ পৌরবাসীর উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান ভেড়ামারা থানা অফিসার ইনর্চাজ ( ওসি) শাহ্ জালাল। তিনি আরো বলনে, হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার । আমরা করোনা থেকে মুক্তি পেয়ে গেছি সেটা ভাবার কোনো কারণ নেই। পুলিশ সবাইকে আহবান জানাতে চায়, সবাই সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্যবিধি মানার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো মাস্ক পরা।

মাস্ক বিতরণের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, আপনি-আমি কেউই ঝুঁকিমুক্ত নয়। নিজের ঝুঁকি, পরিবারের ঝুঁকি ও দেশের ঝুঁকি মনে করে সবাইকে মাস্ক পরতে হবে। করোনা যুদ্ধে পুলিশ সব সময় মাঠে ছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে করোনামুক্ত বাংলাদেশ গড়তে চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

জোর করে নয়, উদ্বুদ্ধ করে মাস্ক পরাতে চায় পুলিশ

করোনা প্রতিরোধে ভেড়ামারাতে মাঠে নেমেছে পুলিশ

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :