ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

করোনা : কুষ্টিয়ায় প্রাণ গেল আরও ৬ জনের

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বর্তমানে ১৯২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৪টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৯৮ ভাগ। এ নিয়ে জেলায় পর্যন্ত মোট করোনা আক্রান্তের দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৩৭ জন।

নতুন করে শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ০৮ জন, ভেড়ামারা উপজেলায় এক জন, মিরপুর উপজেলায় ১২ জন এবং খোকসা উপজেলায় ০৩ জন। এখন পর্যন্ত জেলায় ৯৪ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ৭৩২ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ৬৭৪ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২০০ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৪৭৪ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

করোনা : কুষ্টিয়ায় প্রাণ গেল আরও ৬ জনের

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :