ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কমিটি নিয়ে দ্বন্দ্ব, লালপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের ওপর হামলা

-প্রতীকী ছবি।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরের অন্যতম দর্শনীয় ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইয়ের আশ্রমে কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার (৫৮) এর ওপর হামলা চালিয়েছে একদল দূর্বত্ত।

বুধবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সঞ্জয় কুমার গোঁসাই আশ্রমের সাবেক সভাপতি ও বিলমাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের অনিল কুমারের ছেলে।

আহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এ এস এম আলমাস বলেন, রাত সাড়ে নয়টার দিকে সঞ্জয় ও খোকনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সঞ্জয়ের বাম হাতের দুই জায়গায় ভেঙে গেছে এবং কিছু জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সঞ্জয় কুমার বলেন, আশ্রম কমিটি নিয়ে কোর্টে মামলার শুনানি শেষে আমি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে উত্তম কুমারের নেতৃত্বে মিল্টন, সিরাজ, চঞ্চল, সুজিত ঘোষ, সঞ্জিত ঘোষ ও নির্মলসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর ও প্রতিবেশী ছোট ভাই খোকনের ওপর হামলা করে। উত্তমের নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে আশ্রম দখল ও ধনসম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছিল। আমি বাধা দেওয়ায় আমার ওপর তারা হামলা করেছে।

এ বিষয়ে আশ্রমের বর্তমান কমিটির সভাপতি শ্রী উত্তম কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, আশ্রমের বিষয় নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা আইনিভাবে সবকিছু মোকাবেলা করছি। সঞ্জয় দুর্নীতি করে তার অপকর্ম ঢাকার জন্য এসব করছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলার ঘটনাটি ঘটেছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

কমিটি নিয়ে দ্বন্দ্ব, লালপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের ওপর হামলা

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :