ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কমিটি ঘোষণার দুই দিন পর লালপুরে জিওপি নেতাদের পদত্যাগে তোলপাড়

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের (জিওপি) নবগঠিত কমিটির ৩৬ নেতাকর্মীর পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি পৃথক পদত্যাগপত্র ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আলোচনার ঝড়।

ছড়িয়ে পড়া পদত্যাগপত্রগুলোতে জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. মেহেন্নিকা পারভীন, উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামারুজ্জামান, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হেলাল, দুড়দুড়িয়া ইউনিয়নের সদস্য সচিব মো. ইমরান আলী, ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. লোকমান হাকিম ও সদস্য সচিব মো. মুনসুর আলীর স্বাক্ষর পাওয়া গেছে। তবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ২৯ জনের নাম উল্লেখ থাকলেও তাঁদের স্বাক্ষর নেই।

এ বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান রাজু বলেন, “ভুল বোঝাবুঝির কারণে চারজন নেতার পদত্যাগপত্র দেখেছি, তবে সবাই পদত্যাগ করেছেন—এটা ঠিক নয়। বিষয়টি সমাধানে চেষ্টা চলছে, আশা করি তাঁরা ফিরে আসবেন। তারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। তাদেরকে নিয়েই পথ চলতে চাই।”

ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সাবেক সহসভাপতি ও নাটোর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মেহেদী হাসান সোহাগ বলেন, “চারজনের পদত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে তাঁদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।”
অন্যদিকে পদত্যাগকারীদের একজন মো. আসাদুজ্জামান বলেন, “আমিসহ দলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছি। এ সিদ্ধান্ত প্রত্যাহার বা দলে ফেরার আর কোনো ইচ্ছা আমাদের নেই।”

নাটোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বুলবুল বলেন, “এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি। তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা যাচ্ছে না।”

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ৩৭ সদস্যবিশিষ্ট লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। মাত্র দুই দিন পর একযোগে পদত্যাগের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

কমিটি ঘোষণার দুই দিন পর লালপুরে জিওপি নেতাদের পদত্যাগে তোলপাড়

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :