ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসায় জেন্ডার-ন্যায্যতা নিশ্চিতকরণে দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত

হুমায়ন আহমেদ:

কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার-ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে অধিকার, মানবাধিকার, পারিবারিক আইন, জেন্ডার, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ও সালিশ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সংস্থার আবাদ ট্রেনিং সেন্টারে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এবং নাগরিক উদ্যোগের সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী লাখী আক্তার, এরিয়া সমন্বয়কারী ও রিসোর্স পার্সন সুপ্রিয় দত্ত এবং চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান।

বক্তারা বলেন, অধিকার ও মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক আইন ও জেন্ডার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়ন জরুরি। পাশাপাশি সালিশকারীদের জেন্ডার-সংবেদনশীল ও মানবাধিকারভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, আইন, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির মধ্যে সমন্বয় জোরদার করে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে বিরোধের সমাধান হবে ন্যায়, সমতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। একটি জেন্ডার-ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং মানবাধিকারসম্মত কমিউনিটি গড়ে তোলাই সবার সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসায় জেন্ডার-ন্যায্যতা নিশ্চিতকরণে দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :