ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

-কমরেড অমল সেন। ফাইল ছবি।

কৃষকদের তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের বিংশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নড়াইলের সীমান্তবর্তী যশোরের বাঁকড়ীতে অমল সেনের সমাধিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল পুস্পস্তবক অর্পণ করেন। পরে কৃষক সমাবেশ, আলোচনা সভা এবং অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেলে কমরেড অমল সেনের সমাধি চত্তরে সরলা সিং মঞ্চে অমল সেনের জীবন ও কর্মের ওপর ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’ ১১খান নড়াইল-যশোর কমিটির সভাপতি কৃষ্ণপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাবেক এমপি শেখ হাফিজুর রহমান, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু প্রমুখ।

এর আগে বেলা ১১টায় বাকড়ি অমল সেন স্মৃতিস্তম্ভের পাশে ’অমল সেন স্বাস্থ্যকেন্দ্র’ এবং শেখহাটি-তুলারমপুর সড়কটি ’অমল সেন সড়ক’ হিসাবে নামকরণের ফলক উন্মোচন করা হয়।

‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে মঙ্গল ও বুধবার দু’দিনব্যাপি মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদরের আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নড়াইলের আফরার জমিদার পরিবারেরর সন্তান।

২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :