ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কবিরহাটে অটোরিকশা চাপায় কৃষক নিহত, স্বজনের আহাজারি

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশা চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম। এর আগে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

error: Content is protected !!

কবিরহাটে অটোরিকশা চাপায় কৃষক নিহত, স্বজনের আহাজারি

আপডেট টাইম : ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :